Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে মিষ্টির দোকানে ভেজাল ও প্রতারণা: চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
Btech News
July 6, 2025 6:29 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতের অভিযোগে একাধিক মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম উদঘাটন করে তাৎক্ষণিক জরিমানা আদায় করেন।

অভিযানে দেখা যায়, মিষ্টির বক্সে প্রকৃত ওজনের চেয়ে বেশি ওজন দেখিয়ে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছিল। দইয়ের পরিমাণেও অনিয়ম ছিল স্পষ্ট। অধিকাংশ দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ বিরাজমান, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসব অপরাধে দয়াময়ী হোটেলকে ১০ হাজার, বিনিময় হোটেলকে ৫ হাজার, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবহারের অযোগ্য কিছু মিষ্টির বক্স ধ্বংস করা হয়।

ইউএনও খায়রুল ইসলাম জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন

মাগুরায় সাংবাদিক হয়রানি না করার দাবী মাগুরা প্রেসক্লাবের

ড. ইউনূস ১৪ আগস্ট পর্যন্ত জামিন পেলেন

কালিহাতীর সহদেবপুরে বিএনপির কর্মীসভা, তৃণমূলে সংগঠনের স্ফুরণ

মাগুরায় সীরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা আটক, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

কালিহাতীতে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে হত দরিদ্র মায়েদের মাঝে বস্ত্র বিতরন

মাগুরায় জুলাই গনঅভ্যুথান দিবস সমুহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত