Monday , 17 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
February 17, 2025 2:24 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটনের সাথে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কালিহাতী প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, কিতাব আলী স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ওয়ারেছুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান , এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ।
মতবিনিময়কালে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার মতামত ব্যক্ত করেন।

 

এছাড়াও, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়েও আলোচনা হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বর্ষপূর্তির নানা আয়োজন

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

মাগুরায় শিশু শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মারপিট, চরম নিরাপত্তাহীনতায় তার পরিবার!

কালিহাতীতে আয়ান এডুকেশন একাডেমির তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাগুরায় দূর্গা পূজা উদ্জাপন উপলক্ষে বিএনপির মতবিনিময়

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় ঢাকাস্থ মাগুরা ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাগুরায় টিকা কেন্দ্রে আসলেই টিকা পাবে কিশোরীরা – সিভিল সার্জন