Wednesday , 12 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীর পিচুটিয়াতে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
March 12, 2025 1:12 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পিচুটিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী মন্দিরে আগামী ৮ মার্চ (শনিবার) অরুণোদয় থেকে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

 

এই মহতী অনুষ্ঠানটি নিতাই চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে এবং পরেশ চন্দ্র ধরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়ণ পোদ্দার এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন, নীহার রঞ্জন দাস। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, শ্রী মনতোষ চন্দ্র পাল এবং কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শ্রী কৃষ্ণপদ ঘোষ, শ্রী রতন চন্দ্র দেবসাথ ও শ্রী চন্দন সাহা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় থাকবে পিচুটিয়া সার্বজনীন স্বর্গীয় মনমোহন ধর সেবাশ্রম।

এ মহাযজ্ঞে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্তদের জন্য দিনরাত প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নামযজ্ঞ চলাকালে বিভিন্ন ধর্মীয় গান, সংকীর্তন ও উপাসনার আয়োজন করা হয়েছে, যা ভক্তদের মাঝে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করবে।

অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এই আয়োজনে এক অনন্য ধর্মীয় পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজক কমিটি আশাবাদী।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় সাংবাদিকদের সাথে বি এন পি নেতা মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়

মাগুরায় মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

সংবাদ কর্মী নিচ্ছে বিটেক নিউজ

স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে- ——মাগুরার রুকন সম্মেলনে মোবারক হুসাইন  

মাগুরায় আই বিও ফাউন্ডেশনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমির ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন