Saturday , 28 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Btech News
September 28, 2024 4:52 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন (২৪) কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়ীতে পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো আঘাতের আলামত রয়েছে।

 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙ্গা, এছাড়াও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ অন্যান্য আরো বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“ধানের শীষ” না পেলেও নির্বাচন করবেন কাজী কামাল!

মাগুরায় বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল!

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ!

কৃষকদল খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বে রুবাইয়াত হোসেন খান।

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৫জন আটক!

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

শাহজাহান সিরাজ কলেজ শিক্ষার্থী আব্দুল আলীম হত্যার প্রতিবাদে কালিহাতীতে উত্তাল মানববন্ধন

মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর- লুটপাট!

মাগুরা জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে সংবর্ধনা ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত।

মাগুরার শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত