Tuesday , 6 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদক
Btech News
May 6, 2025 7:19 pm

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৬ মে) দুপুর আনুমানিক ১টার দিকে টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি। আহতরা হলেন ইফাদ ও জাহিদ। তিনজনই কালিহাতী উপজেলার রামপুর হলপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি, ইফাদ ও জাহিদ একটি মোটরসাইকেলে রামপুর থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইফাদ ও জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে যান, ফলে তিনজনই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় মগজ বেরিয়ে আসে বলেও জানান এক প্রত্যক্ষদর্শী।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হিংসা – বিদ্বেষ ভুলে সবাই নিয়ে এক সাথে কাজ করতে হবে- মাগুরার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এ্যাড. মশিউল আলম

মাগুরায় সাংবাদিকদের সাথে বি এন পি নেতা মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে – মাগুরায় সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া

কালিহাতীর এলেঙ্গায় অপরাধের বাড়বাড়ন্ত: স্বেচ্ছাসেবী টহল দলের উদ্যোগে নিরাপত্তার আশ্বাস

কাজে ফেরায় রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের সদস্যদের শুভেচ্ছা জানালো ছাত্রদল

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

টাঙ্গাইলে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরায় “৮৭” ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

কালিহাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ: জনগণের মাঝে উৎসবের আমেজ