Monday , 16 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

পলাশে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিল্লাদ ও দোয়া অনুষ্ঠিত 

প্রতিবেদক
Btech News
September 16, 2024 7:13 pm

মাহবুব সৈয়দ ( নরসিংদী) : 

সোমবার ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায়  নরসিংদী জেলার পলাশ বাসস্ট্যান্ডে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিল্লাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে ।

 

ঈদে মিল্লাদুন্নবী উদযাপন কমিটির পলাশ শাখার আয়োজিত অনুষ্ঠানে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন  উদযাপন কমিটির  সাধারন সম্পাদক  আবদুস সালাম খলিল।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ আব্দুল্লাহ বিন আজাদী, সাংঘঠনিক সম্পাদক মাওঃ তানভির আহমেদ, মাওঃ মফিজ উদ্দিন,কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম জালালি, মোঃ আনোয়ার হোসেন অনির, মাঃ আব্দুস সাত্তারসহ সভাপতি মোঃ আবদুর রহমান, মাওঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দরবারের বক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তব্য’রা বলেন মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ঈদে মিল্লাদুন্নবী। এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীতে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে তেমনি ১৪শত বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। কেয়ামত পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে।

 

যুগের পরিবর্তন হয় কালের বিবর্তন ঘটে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাহিদার ধরন বদলায়, নব নব সমস্যার উদ্ভব হয়, তা সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, কাল যা অপরিহার্য ছিল আজ তার উপযোগিতা নিঃশেষ হয়ে যায় কিন্তু এমন এক মহামানব যিনি কখনো পুরাতন হন না, যাঁর আবেদন কখনো নিঃশেষ হয় না, যাঁর প্রয়োজন কখনো ফুরায় না, যিনি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে।

 

এমন যুগ-বিজয়ী, কাল-বিজয়ী, মহাবিজয়ী, বিশ্ববিজয়ী, এমন পরিপূর্ণ, এমন সর্বগুণের আকর এই পৃথিবীগ্রহে আর কেউ আসেননি, তাঁর সমকক্ষ আর কেউ হননি, ভবিষ্যতেও কেউ হবেন না

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশ উপজেলা উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ্।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করায় আটক ত্রিনাথ শীল!

মাগুরায় ধর্ষণ ও শারিরিক নির্যাতনের স্বীকার শিশুর পাশে মনোয়ার হোসেন খান।

কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২!

মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

মাগুরায় অনূর্ধ্ব-১৪ ওমেন ইয়ুথ ডেভলমেন্ট ফুটবলে মাগুরা ও খুলনা জেলা বিজয়ী

মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক সাগর