Friday , 13 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

প্রতিবেশীকে হত্যা, মা-বাবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
Btech News
September 13, 2024 8:46 pm

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুন্ডে জমি নিয়ে বিরোধের জেরে থানায় হওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

তারা হলেন- আবুল মুনছুর ওরফে মিলন (৩০), তার বাবা মো. মামুন (৬৫) এবং মা নুরুন্নাহার বেগম ওরফে মিনা (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাক্কানী বাড়ির দক্ষিণ বগাচতর এলাকায়।

বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, মোহাম্মদ সুমন (৩৮) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে একই এলাকার আবুল মুনছুর মিলনদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ আগস্ট রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়। আসামিরা এলাকা ছেড়ে আগেই পালিয়ে যান। এক পর্যায়ে তাদের অবস্থান শনাক্ত হয় ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

মাগুরায় সেনা অভিযানে অস্ত্রসহ আটক দুই।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম শ্রীপুর উপজেলা।

মাগুরায় পৌর গোরস্থান এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

কালিহাতীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ: বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গৌরবময় মুক্তির দিন: ইতিহাসে এক বীরত্বগাথা

মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরায় ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিলো জেলা প্রশাসন