Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
July 28, 2025 2:37 pm

মো: সাজ্জাদ হোসেন:

আজ ২৮ জুলাই: সোমবার “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভাটি আয়োজন করেন সিভিল সার্জনের কার্যালয় এবং এতে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মাগুরা গাজী বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর ডা: মোঃ আফজাল হোসেন , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস মো: জিল্লুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস সহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রেজেন্টেশান করেন এস এম আই ও,ডাব্লিউ এইচ ডা:সুরভী আক্তার.।

সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে সুষ্ঠু ও কার্যকর ক্যাম্পেইন পরিচালনার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার বক্তব্যে বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান অত্যন্ত জরুরি। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাস থেকে জেলার নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

কালিহাতীতে ফুটবল উৎসব: বন্ধু মহল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়ী আলামিন একাদশ

মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশী জাতীয় মাছের পোনা অবমুক্ত

খুলনার বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট!

ঘাটাইলের জোরদিঘীতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা