Friday , 7 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় পরিবার কল্যাণ সহকারী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
February 7, 2025 6:47 pm

মােঃ সাইফুল্লাহ:

চাকরীতে নিয়োগবিধি, উপযুক্ত বেতন, পরিপূর্ণ মর্যাদাসহ নানা দাবীতে মাগুরায় বিশেষ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি। শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের মাগুরা জেলা সভাপতি শাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হসিনা খাতুন, জ্যোৎস্না কুমারী বিশ্বাসসহ অন্যরা। বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্বেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারীরা মাঠ পর্যায়ে সাধারণ জনগনকে বিশেষ করে নারী ও শিশুদেরকে সেবা দিয়ে আসছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়েও পরিবার কল্যাণ সহকারীরা তাদের ন্যায্য পাওনা বুঝে পায়নি। বেতন বৈষম্যের কারণে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে সুনির্দিষ্ট নিয়োগবিধি না থাকায় এই পদে নিযুক্ত মাঠকর্মীদের পদোন্নতি হচ্ছে না। বক্তারা দ্রুত এই সমস্ত বৈষম্য বিলোভ করে প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মীর জীবন মান উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার: পুলিশের দক্ষতায় স্বস্তি স্থানীয়দের

মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪

যমুনা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন,সাশ্রয় ১৫ কোটি টাকা

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে “মাগুরা প্রেসক্লাবে” আলোচনা সভা অনুষ্ঠিত

৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে–আমীরে জামায়াত

মাগুরার শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশী জাতীয় মাছের পোনা অবমুক্ত

শিশু ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের আটক ৪

কালিহাতীতে বিএনপির বল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের অফিস উদ্বোধন