Monday , 19 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩

প্রতিবেদক
Btech News
May 19, 2025 12:05 pm

বিশেষ  প্রতিনিধি :-

মাগুরায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন ছেলে রিপন প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় রিপনের লোকজন রাজীবদের বাড়িতে আসলে রাজিবের ভাই আলামিন কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ধারালো চুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে এবং পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে হাসান শেখ কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতককে ধরতে অভিযান চলছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ছাত্রদলের শহীদ রাব্বীর লাশ উত্তোলন।

মাগুরায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিমের জার্সি উন্মোচন

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

টাঙ্গাইলে ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ১০ শহীদকে স্মরণে শোক র‍্যালি

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ

কালিহাতীতে ৫ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

মাগুরা ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত