Monday , 16 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে অর্ধশতাধিক বাড়ি-ঘরে ভাঙচুর-লুটপাট! আহত- ১০ অগ্নিসংযোগের অভিযোগ!

প্রতিবেদক
Btech News
June 16, 2025 3:59 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রবিবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছে।

ভুক্তভোগী এখলাস শেখের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে ও রবিবার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, বীরমুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এখলাস শেখের স্ত্রী তার একটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগল নিয়ে যায়।রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা (২৫), মনি (৪৫), পল্টু (৪৫) সহ অন্তত ১০ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাছাড়া উক্ত সময় সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

১৬ জুন বিকেলে থানা সূত্রে জানা গেছে এখন পর্যন্ত কোনো মামলা ও আটক হয়নি।

সর্বশেষ সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও টান টান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময়ে ঘটে যেতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা!

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় গড়াই নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু

কালিহাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ: জনগণের মাঝে উৎসবের আমেজ

বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো ।। না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত—-বেনজীর আহমেদ টিটো

মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা