Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
July 26, 2025 4:26 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নারী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, জুলাই যোদ্ধা মোঃ এনামুল হকসহ অন্যরা।

আলোচনা সভা শেষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি, মহিলা প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে একই প্যানেলের ১৮ জন বিজয়ী

মাগুরায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাসি হবে- আমান উল্লাহ আমান

মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত