মোঃ সাইফুল্লাহ:
মাগুরার শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক য যুব দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ও সফল উদ্যোক্তা মোঃ আল-আমিন, সফল উদ্যোক্তা ইতি খাতুনসহ অন্যরা।
অনুষ্ঠানে ৭ জন যুবদের মাঝে ৭ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৩০ জন যুব ও যুব মহিলার মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।


















