Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রতিবেদক
Btech News
August 18, 2025 5:07 pm

মোঃ সাইফুল্লাহ:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, মৎস্য পুরস্কারের জন্য মনোনীত খন্দকার আতাউর রহমান শিপন, সফল মৎস্য চাষী শাহানা পারভীন ও কাজী আল-আমিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,জনপ্রতিনিধি, মৎস্যচাষীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় দুই কবির যৌথ জন্মাৎসব উদযাপিত

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাতের আঁধারে পোঁড়ানো হল মুক্তিযোদ্ধার ঘর!

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-২

মাগুরায় বিএনপি নেতার নামে অপপ্রচার ! থানায় অভিযোগ।

কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত

মাগুরার শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ

মাগুরায় জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটের মতবিনিময়

ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে–ড.মঈন খান