Monday , 24 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মিরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Btech News
February 24, 2025 6:12 pm

মিরসরাই প্রতিনিধি : এ.এইচ. সেলিম

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় পিকআপচালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপচালক ওসমান গনি (৫০)। তিনি চট্টগ্রামের বকশীরহাট এলাকার বাসিন্দা। অপরজন চালকের সহকারী। তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ভোরে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশের একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব ১৩-১৯৩৬) সামনে থাকা পিকআপ (চট্ট- মেট্টো-ন ১১-২৭৭২) গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চালক ওসমান গণিকে মৃত ঘোষণা করে। চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, পিকআপচালক ওসমান গনি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে মারা যান। চালকের সহকারী চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা বিনা,র মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরায় IBWF এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটমুক্ত চলাচল

টেকনাফে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

কালিহাতীতে বিকাশ প্রতারণার শিকার এসিআই কোম্পানির এসআর কামরুল- হারিয়েছেন ৫০,৮০০ টাকা

ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে প্রশান্তির হাসি