Friday , 4 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

প্রতিবেদক
Btech News
April 4, 2025 9:35 am

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে সরকারি জায়গা থেকে বিশাল আকৃতির একটি বটগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল মাঠে রাস্তার পাশ থেকে গাছটি কেটে নেন একই গ্রামের নজরুল শেখের ছেলে গোলাম মোস্তফা ও মোবারক শেখের ছেলে ফরিদ শেখ।  এ ঘটনায় এলাকাবাসী অসন্তোষ প্রকাশের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এই মাঠটা অনেক বড়। কৃষকের কাজের মাঝে প্রচন্ড রোদে এই বট গাছই তাদের আশ্রয়স্থল। কঠোর পরিশ্রমের পরও গাছের শিতল ছায়ায় শরীরের সব ক্লান্তি দূর হয়ে যেত৷ সেই গাছটি তারা কেটে নিয়ে বড় অন্যায় করেছে। আমরা এলাকার লোকজন, পথচারী, বিশেষ করে আমরা যারা কৃষক তারা এ ঘটনাকে মেনে নিতে পারছি না৷ তবে এ ঘটনার সাথে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত বলে তারা দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কাহারা গাছটি কেটে নিয়েছে এ বিষয়ে আমি কোন কিছুই জানিনা।

স্থানীয় ভূমি অফিসের নায়েব আহসান হাবিব বলেন, আমি ঈদের ছুটিতে আছি। ঘটনা আমি জানতাম না। পরে শুনেছি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস বলেন, সরেজমিন খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি এমনটি হয় অবশ্যয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় বিএনপির মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

অনিয়মের সংবাদ প্রকাশের পর ড্রিম মাশরুমে দুদকের অভিযান।

মাগুরায় শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাগুরায় জামায়াতের উদোগে গায়েবানা জানাযা

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

শ্রীপুরে চেতনানাশক প্রয়োগে লুটের ঘটনা নিয়ে অপপ্রচার বিষয়ে পুলিশের প্রেস ব্রিফিং!

কালিহাতীতে জামায়াতে ইসলামের দাওয়াতী সভা অনুষ্ঠিত