Tuesday , 4 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে সংবর্ধনা ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত।

প্রতিবেদক
Btech News
February 4, 2025 6:46 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা ও মাগুরা জেলার শহিদ পরিবারের সংবর্ধনা মঙ্গলবার বেলা ১০.৩০টায় কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মিহির কান্তি প্রামানিক,আর সঞ্চালনা করেন প্রভাষক ইমরান নাজির, সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ,প্রফেসর রেজভী জামান,বিশেষ অতিথি ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল, সম্পাদক প্রফেসর বিকাশ রায়,বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: টিপু সুলতান, যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: জুলফিকার আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করতে হবে।আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমরা সারা জীবন মনে রাখবো ।

আন্দোলনে নিহত শহীদ পরিবারের পক্ষ থেকে সবাই বলেন, আমরা শুধু আমাদের সন্তানের হত্যার বিচার চাই। তাদের কঠোর শাস্তি চাই।”

আলোচনা শেষে আহত এবং নিহতদের স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর- লুটপাট!

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে বি এন পি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আন্দোলনে গুলিবিদ্ধ মামুন।

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলা

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা