Wednesday , 4 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় নিজ বাড়ির সিড়ি ঘরের চাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার!

প্রতিবেদক
Btech News
June 4, 2025 8:07 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শহরের তাতিপাড়া থেকে আল আমিন (২২) নামে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে তাতিপাড়ার আল আমিন ভিলা নামের একতলা বাড়ির সিঁড়ি ঘরের টিনের চালার ওপর ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রবিবার রাতে ১০ টার দিকে বাড়ির নিজ কক্ষে বসে আল আমিন আম খাচ্ছিল।

 

এসময় তার মোবাইল ফোনে একটি কল আসলে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। তারা অনেক খোঁজা খুজি করে না পেয়ে সদর থানায় সোমবার জিডি করেন।

 

অন্যদিকে মঙ্গলবার বিকালে এক প্রতিবেশী গাছ থেকে আম পাড়তে গিয়ে আল আমীনদের বাড়ির সিড়ি ঘরের টিনের
চালার ওপর মরদেহটি দেখতে পান।

 

এসময় পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার
করে। নিহত আল আমিনের বাবা হাবিবুর রহমানসহ পরিবারের সদস্যদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সঠিক তদন্ত করলে দোষীদের সনাক্ত করা যাবে।

সর্বশেষ ৪ জুন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান এখন পর্যন্ত কোনো মামলা এবং আটক কোনোটাই হয়নি।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিভিন্ন দুরারোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

এমপি সাকিবের নামে ইন্টারনেটে অসংখ্য ভূয়া সংবাদ

মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

মেঘনায় বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৫।।

মাগুরায় জুলাই শহীদ দিবস ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহন শরীফ

ঘাটাইলের জোরদিঘীতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক