Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় স্বাস্থ্য সহকারিদের অবস্থান কর্মসূচী

প্রতিবেদক
Btech News
July 8, 2025 9:39 pm

শাহীন আলম তুহিন :

মাগুরায় ৬ দফা দাবীতে জেলার ৪ উপজেলার ২ শতাধিক স্বাস্থ্য সহকারিরা ৩ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে । গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মাগুরা সিভিল
সার্জন অফিসের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করে বাংলাদেশ হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশন
মাগুরা পরিষদ । এ সময় ৬ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের
সভাপতি মো: নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ,স্বাস্থ্য সহকারি সঞ্চিতা চক্রবতী ও
জামিরুল ইসলাম ।

অবস্থান কর্মসূচীতে জানানো হয়,প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ যোদ্ধা
হিসেবে স্বাস্থ্য সহকারিরা মাঠ পর্যায়ে আন্ত:ব্যক্তি যোগাযোগের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য
সেবা পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে । কিন্তু আজ পর্যন্ত তাদের পদের কোন পরিবর্তন হয়নি । তাই
সরকারের প্রতি ৬ দফা দাবীতে সারাদেশে চলছে অবস্থান কর্মসূচী ।

স্বাস্থ্য সহকারিদের দাবীর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান,ইন সার্ভিস
ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১ তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও স্বাস্থ্য
সহকারি,সহকারি স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্র পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত
হলেও সকলকে প্রশিক্ষণ বিহীন স্নাতক পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

১৬ বছর মানুষ ভয়ংকর ফ্যাস্টিট সরকারের নির্যাতনে ছিল- নিতাই রায় চৌধুরী

মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে গড়ে তুলুন ৬ অভ্যাস!

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ লাখ টাকা যৌতুক না পেয়ে নির্যাতন, সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর হাহাকার

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি : মাওলানা মামুনুল হক

কালিহাতীর এলেঙ্গায় অপরাধের বাড়বাড়ন্ত: স্বেচ্ছাসেবী টহল দলের উদ্যোগে নিরাপত্তার আশ্বাস

মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত