Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Btech News
December 19, 2025 4:54 pm

মোঃ সাইফুল্লাহ:

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে মাগুরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার দুপুর আড়াইটায় সরকারি কলেজ চত্বরে গায়েবানা জানাজা শেষে ছাত্র-জনতার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম,এনসিপি মাগুরা জেলা শাখার আহবারক রাসেল মজুমদারসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিদের খুজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দিতে হবে । তারা বলেন,শরীফ ওসমান হাদি চলে গেছেন কিন্তু তার অবদান রয়ে গেছে সংগ্রামের ভাষায়, সাহসের ইতিহাসে। হাদির জীবন ছিল সংগ্রাম,সাহস ও দায় বদ্ধতার এক অনন্য দলিল। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

 

মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসুচি পালন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় খুলনা বিভাগীয় অমর একুশে পথ নাট্যোৎসব অনুষ্ঠিত

কালিহাতীতে যুবদল নেতা রফিক বহিস্কার। জনমনে স্বস্তি

পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো – বিটিভি মহা পরিচালক

আবাসিক এলাকায় মিল কারখানা ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধ: আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ

কালিহাতীতে সিলিমপুর মধ্যপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি

মাগুরা শ্রীপুর নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের