Wednesday , 26 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় খুলনা বিভাগীয় অমর একুশে পথ নাট্যোৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
February 26, 2025 11:25 pm

বিশেষ প্রতিনিধি:

বিপ্লবের নতুন সূর্যে শানিত বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও থিয়েটার ইউনিট, কলমের সৈনিক ও অনুজ নাট্যাঙ্গন মাগুরার বাস্তবায়নে বুধবার বিকাল ৪টায় মাগুরা নোমানী ময়দান শহীদ বেদীতে খুলনা বিভাগীয় অমর একুশে প্রথম নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান মাগুরা সমন্বয় ও মাগুরা থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ খান।

এ সময়, ড্রামা সার্কেল নড়াইল, থিয়েটার ইউনিট মাগুরা, কলমের সৈনিক মহম্মদপুর, এবং অনুপ নাট্যাঙ্গন মাগুরা নাট্য দলের সদস্যরা নাটক উপস্থাপন করেন।
পরে প্রধান অতিথি নাট্য দলের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সদ্য স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য “মাগুরার হাজরাপুরী লিচু” লিচু মেলার উদ্বোধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

মাগুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদ্জাপন

মাগুরায় জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী অভিযান অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মাগুরার কৃষকেরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছে!

মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত