Tuesday , 10 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
Btech News
September 10, 2024 8:05 pm

শুভ্র মজুমদার,টাঙ্গাইল প্রতিনিধি :

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের  করে এলেঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহ্বয়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহ্বয়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা অতিদ্রুত আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

আব্দুস সালাম পিন্টু গত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ( গোপালপুর-ভূঞাপুর ) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা শ্রীপুরের চাকদাহ গ্রামে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

মাগুরায় গুম-খুনের বিচার দাবীতে ছাত্রদলের মানববন্ধন

বিপ্লবী ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

আজ রেহমান শরীফের ১০ম মৃত্যুবার্ষিকী

মাগুরায় সোনালী ব্যাংক থেকে জাল নোট প্রদানের অভিযোগ!