Thursday , 1 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রতিবেদক
Btech News
May 1, 2025 2:03 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার।

বৃহস্পতিবার  (১ মে) সকালে কালিহাতী ট্রাক অফিসের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদুজ্জামান তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য লুৎফর রহমান লেলিন।

এছাড়া পৃথকভাবে বে-সরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের কালিহাতী শাখার পক্ষ থেকেও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন শাখার আহ্বায়ক আবুল কাশেম ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন। এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বাচ্চু, শ্রমিক নেতা রাজ্জাক ও রতন বাকশী প্রমুখ।

আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই দিন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাট আটক ৬

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় র‍্যাবের অভিযানে ইয়াবা সহ মো: শাকিল (২৫) নামের এক যুবক আটক

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

টাঙ্গাইলে তিন দশকের পথচলায় উৎসব মুখরিত দৈনিক মজলুমের কণ্ঠ

মাগুরায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মাগুরায় সাজা প্রাপ্ত আসামী আটক

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মাগুরার চার থানাতে অনলাইন জিডি কার্যক্রম শুরু