Thursday , 11 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার হলেন এমপি মনোয়ার হোসেন

প্রতিবেদক
Btech News
June 11, 2026 11:07 am

বিশেষ প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য (মেম্বার) হিসেবে মনোনীত হয়েছেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় স্পীকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান সহ মোট ৮ (আট) জন মাননীয় সংসদ সদস্যকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

সিনেটে মনোনীত অন্য সদস্যরা হলেন— জনাব ফয়যাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), জনাব গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), জনাব আবুল হোসেন খান (বরিশাল-৬), জনাব শাহ মোঃ ওয়ায়েজ আলী মামুন (জামালপুর-৫), জনাব এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), জনাব এম. এ. হাবিব চৌধুরী (সিলেট-৬) এবং জনাব মোঃ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)।

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাতিয়া আফরিন তন্বী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিনেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে প্রথম লাল পতাকা উড়িয়ে হাসিনার বিদায় ঘন্টা বাজায় মাগুরার শহীদ রাব্বী

কালিহাতীতে বিকাশ প্রতারণার শিকার এসিআই কোম্পানির এসআর কামরুল- হারিয়েছেন ৫০,৮০০ টাকা

মাগুরার শ্রীপুরে উমুক্ত লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

মাগুরায় ২৬৩০ জনের মাঝে বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী পৌরসভা ৭নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন জাগির মামুদ মণ্ডলের বংশধর ও গ্রামবাসী

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোয়ার হোসেন খানের নেতৃত্বে বিশাল র‌্যালী

টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যবাহী ডুবের মেলা: বংশাই নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড়