Friday , 15 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
Btech News
November 15, 2024 12:52 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। রাত সাড়ে ১০টার দিকে বাজারের একটি ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দ্রুত সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রথমে ফার্মেসিতে আগুন লাগে এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত দোকান ও আনুমানিক ক্ষতির পরিমাণ:

ইমান আলী, ওয়ার্কশপ মালিক: ১৫ লাখ টাকা,
ফরহাদ আলী, টেইলার্স দোকানদার: ২০ লাখ টাকা, আশরাফুল ইসলাম, গ্রিল ওয়ার্কশপ মালিক: ১০ লাখ টাকা, নূরুল আমিন, মোটরসাইকেল মেকানিক: ২০ লাখ টাকা,
কামরুল ইসলাম, বিসমিল্লাহ ফার্মেসীর মালিক: ১ কোটি টাকা, লিটন ফার্মেসী মালিক: ২০ লাখ টাকা, আব্দুল লতিফ, বিদ্যুৎ সরঞ্জাম দোকান মালিক: ৫ লাখ টাকা, মৃত শাজাহান তালুকদারের ডেকোরেশন দোকান বর্তমানে তারছেলে পরিচালনা করেন, ক্ষতির পরিমান ৫ লাখ টাকা।
শাহ আলম, মনোহরি দোকান মালিক: ৩ লাখ টাকা

প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৯৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকার মধ্যে হতে পারে।

এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে নিঃস্ব। তাদের পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তার আশু প্রয়োজন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে প্রায় দেড় যুগ পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!

মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

কালিহাতী উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪-এর শুভ উদ্বোধন

টাঙ্গাইলে কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কালিহাতীতে অপহরণচক্রের সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার: পুলিশের দক্ষতায় স্বস্তি স্থানীয়দের

কোষ্ঠকাঠিন্য দূর করে যে সকল খাবার !

মাগুরায় প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত