Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন – বেগম সেলিমা রহমান

প্রতিবেদক
Btech News
November 15, 2025 6:14 pm

মাগুরা প্রতিনিধি :

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে, ধানের শীষে ভোট দিন। বিগত দিনে আওয়ামী ফ্যাসীবাদী সরকার দেশের মানুষের উপর চালিয়েছিল গুম, হত্যা আর নির্যাতন। আওয়ামী দোসরা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি আজ পঙ্গু হয়ে গেছে। দেশের মানুষের অধিকার হয়েছিল ক্ষুন্ন। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। মানুষের ভোটের অধিকার হারিয়েছিল।পতিত সরকারকে এদেশ থেকে বাইরে যেতে দেশের মানুষই সহযোগিতা করেছিল।

তিনি আরে বলেন, বাংলাদেশের প্রতিটি সময় নারী শক্তি বৃদ্ধি করতে বিএনপি কাজ করেছে। নারীর ক্ষমতা ও উন্নয়নে বিএনপি সব সময় নারীদের পাশে থেকে কাজ করছে। গ্রাম থেকে গ্রামান্তরে নারীদের উন্নয়নে বিএনপি’র প্রতিটা ইউনিট সজাগ থেকে কাজ করছে। আগামী নির্বাচনে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট ভোট দিতে হবে এ বহবান জানান নারীদের প্রতি। এ সময় তিনি মাগুরা -১ আসনের সদ্য মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন খান কে সবার সাথে পরিচয় করিয়ে দেন । নারী সমাজের প্রতি তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন। শনিবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপি’র সহ ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আহাদ ও সুমনের বাড়িতে নবাগত ডিসি

মাগুরায় শহীদ মুকুল স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!

মাগুরা শ্রীপুরের দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬

কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি পরিকল্পনা নিয়ে কর্মশালা