Tuesday , 10 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

প্রতিবেদক
Btech News
September 10, 2024 5:51 pm

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার পাঁজরভাঙ্গা বাজারের মৃত আবদুস সামাদের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী আতাউর রহমান (৫০) ও একই এলাকার আবদুল কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬)।

 

নওগাঁ জেলা ডিবির ওসি হাসমত আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আলী আকবরের নেতৃত্বে একটি টিম রোববার রাতে মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা বাজােের মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে।

 

এসময় ওই বাড়ি থেকে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে দুই প্যাকেট গাঁজা উদ্ধারসহ আতাউর ও বাবুকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৪ কেজি।

 

ঘটনায় মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও মামুনুর রশিদ বাবুর বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মান্দা থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায়  দু-গ্রুপের সংঘর্ষে আহত ২০, ৫০ বাড়ি ভাঙচুর-লুটপাট!

মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মাগুরায় বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো – বিটিভি মহা পরিচালক