Tuesday , 3 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

পলাশে প্রান-আরএফএল গ্রুপে বেতন-বোনাস বৃদ্ধিসহ ৩০ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন।

প্রতিবেদক
Btech News
September 3, 2024 6:25 pm

মাহবুব সৈয়দ (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের পিআইপি শ্রমিকদের বেতন-বোনাস, ইনক্রিমেন্ট ও ওভারটাইম বৃদ্ধি এবং আন্দোলনরতদের চাকরি থেকে বাদ না দেওয়াসহ ত্রিশটি দাবীতে আন্দোলন করেছে শ্রমিকরা।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক প্রতিষ্ঠানের ভিতরে কর্মবিরতি দিয়ে এই আন্দোলনে অংশ নেয়।

এসময় শ্রমিকরা জানায়, আমাদের যৌক্তিক দাবীগুলো না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আশা করি কর্তৃপক্ষ আমাদের দাবীগুলো মেনে নেওয়ার করার ঘোষণা দিবেন।

আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন। শ্রমিকরা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না করে এবং তারা ধৈর্য সহকারে কর্তৃপক্ষের কথা শুনেন সেজন্য আন্দোলনরত শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

সকাল সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের সাথে তাদের দাবীগুলোর বিষয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান। পরে তিনি শ্রমিকদের সব দাবী মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এসময় আরো বলেন, প্রাণ আরএফএলের সকল ফ্যাক্টরিতে এ দাবিগুলো একইভাবে প্রযোজ্য হবে। আমি অনুরোধ করি, আপনারা আন্দোলন প্রত্যাহার করে যার যার কাজে ফিরে যান।

এদিকে প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান দাবী মেনে নেওয়ার ঘোষনা দেওয়ায় সকাল ৭টায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ! –মাগুরা প্রেসক্লাবে নিতাই রায় চৌধুরী

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

মাগুরায় রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কোষ্ঠকাঠিন্য কি কারনে হয় ?

কালিহাতী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার

বৃষ্টিতে ভিজে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে – মাগুরায় মিয়া গোলাম পরওয়ার