Friday , 5 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে একই প্যানেলের ১৮ জন বিজয়ী

প্রতিবেদক
Btech News
December 5, 2025 8:29 pm

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা:

মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে মিয়া আতিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে কোষাধ্যক্ষ মিলন ঘোষসহ মোট ১৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৪ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ইমরুল কায়েস ও মোহাম্মদ সাহেব আলী।
১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির মধ্যে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন—
সিনিয়র সহসভাপতি: ওবায়দুর রহমান
সহসভাপতি: অলিউর রহমান, সুবীর কুণ্ডু ও আবুল কালাম,যুগ্ম সম্পাদক: সুকুমার বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন, ওহিদুর রহমান,কোষাধ্যক্ষ: মিলন ঘোষ,সদস্য: ইমরান হোসেন।
বাকি ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। নির্বাচনে
সভাপতি পদে মিয়া আকিদুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।সাধারণ সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান যুবি ৫৯ ভোটে বিজয়ী হন।
সহ-সম্পাদক পদে মিয়া সাদিকুর রহমান ৮৫ ভোটে নির্বাচিত হন।কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা:
গোলাম নবী মোল্লা, মোস্তাফিজুর রহমান লিটন, মোহাম্মদ নাসির, আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম।প্রতিদ্বন্দ্বীরা ছিলেন:
সভাপতি পদে আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আব্দুল হাশেম এবং কার্যনির্বাহী সদস্য পদে নাসির হোসেন, মোহাম্মদ ও মোহাম্মদ রাকিব।
সন্ধ্যা ৬টায় আনন্দমুখর পরিবেশে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করা হয়। নির্বাচন সম্পর্কে দুই প্যানেলের প্রার্থীরাই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করায় আটক ত্রিনাথ শীল!

রাতের আঁধারে পোঁড়ানো হল মুক্তিযোদ্ধার ঘর!

মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক!

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরা জেলা ফিদে র‍্যাপিড রেটিং দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান