Saturday , 19 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ 

প্রতিবেদক
Btech News
July 19, 2025 5:07 pm

বিশেষ  প্রতিনিধি :-

মরুরে চাহিনা -চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই, কচি সবুজের উৎসব আজি মোহনীয় মাগুরায়” এ স্লোগান কে সামনে রেখে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সহযোগিতায় এ কর্মসূচির আওতায় মাগুরা কালেক্টর এর স্কুল, পারলা গোরস্থান মাদ্রাসা, নিশ্চিন্তপুর গোরস্থান মাদ্রাসা এবং বালিয়াডাঙ্গা মাদ্রাসায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বাসা বাড়ির আঙিনায় এবং ছাদে গাছ লাগানোর জন্য মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে হাড়িভাঙ্গা ও বারী-৪ জাতের একশত আমের গাছ বিতরণ করা হয়েছে।

শনিবার মাগুরা প্রেসক্লাব চত্বরে গাছের চারা বিতরণ করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেন, এড. আরজু সিদ্দিকী, ওয়ালিউর রহমান, তারিকুল আনোয়ার তরুণ, এমএ হাকিম, লিটন ঘোষ, অলোক বোস, ইমরান প্রমুখ।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে প্রতারণা!

মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বর্ষপূর্তির নানা আয়োজন

ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে দুই যাত্রী নিখোঁজ আটক দুই