Sunday , 9 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রতিবেদক
Btech News
February 9, 2025 7:56 pm

বিশেষ প্রতিনিধি:

নানা উৎসাহ উশুীপনার মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার পারনান্দুয়ালী গ্রামের পৌর পার্কে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা ও মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

 

অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবে সম্পন্ন দুইদিন ব্যাপী বার্ষিক অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপে বিজয়ী প্রতিযোগী ও বনভোজনে ৪টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

এ অনুষ্ঠানে শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি,সম্পাদক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র প্রথম পুরস্কার অধিকার করেন সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন। সার্বিক ক্রীড়া অনুষ্ঠানের পরিচালনা করেন মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক দিনব্যাপী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাগুরা যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উদযাপিত।

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতা সহ ৩৪ জন গ্রেপ্তার

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু: রেল যোগাযোগে নতুন অধ্যায়

মাগুরায় কলা ব্যবসায়ীকে জবাই করে হত্যা! ছুরিসহ আটক-১

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন