Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা-১ আসনে আব্দুল মতিনের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
December 11, 2025 4:36 pm

মো: সাজ্জাদ হোসেন মাগুরা:

মাগুরায় ন্যায় ও ইনসাফভিত্তিক দুর্নীতি ও চাঁদাবাজ-মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক নোমানী ময়দান মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখা। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু।

মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী আব্দুল মতিন বলেন,
“নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, ছাত্র-জনতা, শ্রমিক-সাংবাদিক, পেশাজীবী-আইনজীবী সবাইকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের উদ্দেশ্য মানবতার সেবা করা।”

সংক্ষিপ্ত আলোচনায় মাগুরা-২ আসনের মনোনয়ন প্রার্থী অধ্যাপক এমবি বাকের বলেন,
“আমরা নির্বাচিত হলে মাগুরার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবা উন্নয়ন করা হবে। মাদকমুক্ত মাগুরা গড়তে আমরা কাজ করব। বেকারদের জন্য ভাতা চালু করব। পাশাপাশি মাগুরায় ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং মাগুরা মেডিকেল কলেজকে নিজস্ব স্থানে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”

আলোচনা শেষে নির্বাচনী মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার দাঁড়িপাল্লা সমর্থিত বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রবিন খানকে সংবর্ধনা

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মাগুরায় সাবেক এমপির মদদে বাড়ি দখল।

মাগুরার মিথিলা মিস ইউনিভার্স’-এর ৭৪ তম আসরে!

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার।

কালিহাতীতে গ্রামীন সংঘর্ষে অর্ধ শতাধিক আহত, উত্তেজনা বিরাজমান

শ্রীপুরে সাংবাদিক জুলফিকার আলীর মৃত্যু, প্রেসক্লাবের শোক

মহানবী (সা.)-কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর