Saturday , 7 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
September 7, 2024 7:56 pm

বিশেষ  প্রতিনিধি:

শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শনিবার দিনব্যাপী ঐতিহাসিক  তাফসিরুল কোরআন ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিল বিকেল ৫ টায় শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।  তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের।

শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  এ্যাডভোকেট রোকনুজ্জামান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা  ওয়ালিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান।

সকাল ১০ থেকে মাগুরা জেলাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লীগণ শ্রীপুর উপজেলা মাঠে হাজির হন। প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা মুফতি আমির হামজার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন। এসময় স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাগুরার রংধনু ইসলামী সাংস্কতিক শিল্পী গোষ্টিসহ স্থানীয় শিল্পীগণ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩

মাগুরায় আল আমিন ইয়াতিমখানার বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিহাতীতে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে হত দরিদ্র মায়েদের মাঝে বস্ত্র বিতরন

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর।

কালিহাতীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাই হিটুর ফাঁসি। বাকিরা খালাস!

মাগুরায় সামাজিক কোন্দলে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে জেলা জামায়াতের আমীরসহ নেতৃবৃন্দ