Monday , 9 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
September 9, 2024 6:01 pm

মােঃ সাইফুল্লাহ :

মাগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও জামায়াত সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মীদের নিয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল , মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহাসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। তারা বলেন, আসন্ন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন আগের চেয়েও আরো মহা ধুমধামে সম্পন্ন করতে পারেন এজন্যেই জামায়াতের নেতাকর্মীরা সব সময় তাদের পাশে থাকবে।

সেই সঙ্গে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে সৃষ্টি হওয়া অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে কোন অমুসলিমের উপর যেন অত্যাচার নির্যাতন না হয় সেজন্য বিনিদ্র কাজ করছে সংগঠনটি। এ লক্ষ্য পূরণে অমুসলিমদেরও জামায়াতে ইসলামীর সঙ্গে একত্রে কাজ করার সুযোগ আছে। বক্তারা বলেন, অন্যান্য রাজনৈতিক দলের অনৈতিক কার্যকলাপের বিপরীতে জামায়াত এর আদর্শিক রাজনীতির মাধ্যমে দেশে একটি সত্যিকারের পরিবর্তন আনতে চায় ।

 

এ কারণেই দেশের অনেক জেলার মতোই মাগুরা জেলাতেও অন্তত দেড় হাজার অমুসলিম জামায়াতের আদর্শে বিশ্বাসী হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বক্তারা আসন্ন নির্বাচনে সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াতের মনোনীত নেতাদের ভোট দেয়ার আহ্বান জানান। সভায় জেলার চার উপজেলার প্রায় অর্ধশত অমুসলিম জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে প্রতারণা চক্রের ফাঁদে লাল মিয়া, বিচারের আশায় দ্বারে দ্বারে

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

মাগুরায় নিজ বাড়ির সিড়ি ঘরের চাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার!

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আন্দোলনে শহীদ সোহানের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা প্রদান।

মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

মাগুরায় “৮৭” ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ