Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় টিসিবির চাল আটক! ডিলারকে জরিমানা।

প্রতিবেদক
Btech News
May 13, 2026 7:18 pm

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪৩৪ কেজি চাল নিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইক আটক করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (১৩ মে) দুপুরে মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণের পরিবর্তে সরকারিভাবে বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করে দেন। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় হাটবাড়িয়া বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।

চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বস্তা কিনতে বাজারে এসেছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হলে তিনি ৩০ টাকা কেজি দরে চাল কিনেন। তবে, এটি টিসিবির সরকারি চাল ছিল বলে তিনি জানতেন না।

অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আমি আমার গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি। সরকারি চাল বাইরে বিক্রি করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকেই চাল নিতে চান না, সে কারণেই চাল বিক্রি করেছি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: আশরাফুজ্জামান বলেন, আজ দুপুরে আমরা মহম্মদপুর এর নাগড়া এলাকায় কিছু চাল জব্দ করি। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। ঘটনার জনগুরুত্ব বিবেচনায় ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

মাগুরায় পরিবার কল্যাণ সহকারী সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ

মাগুরায় এক দিনের তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ নবচিন্তার জাগরণে বিজ্ঞানের আলো

মাগুরা প্রেসক্লাবে ৪ জন কে আজীবন সদস্য প্রদান

কোষ্ঠকাঠিন্য কি কারনে হয় ?

মাগুরায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

মাগুরায় দারিদ্র্ মুক্ত সমাজ বিনির্মানে যাকাত ও উশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“ফ্যাসিস্ট হাসিনা’র দোসররা অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে”