Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় নদীর পানিতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

প্রতিবেদক
Btech News
August 6, 2025 8:57 pm

মো: সাজ্জাদ হোসেন:

মাগুরায় আজ সকালে নবগঙ্গা নদীর সুইসগেটের রেলিং থেকে পানিতে পড়ে তানভির( ৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে । সকাল ১১টায় নবগঙ্গা ব্রিজ সংলগ্ন রেলিং এর উপর খেলা করার সময় পা পিছলে নিচে পানিতে পড়ে যায় সে।

 

নিখোঁজ তানভির পারনান্দুয়ালী বেপারী পাড়া গ্রামের আরজু বিশ্বাসের ছেলে। পারনান্দুয়ালী স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

স্বজন ও প্রতিবেশীরা জানান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে এক বন্ধুসহ নবগঙ্গা নদী পাড়ে ব্রিজের রেলিং এর উপর দাঁড়িয়ে খেলা করছিল তানভির। এ সময় অসাবধানতাবশত সে নিচে পানিতে পড়ে হারিয়ে যায়। পরে স্থানীয় আরেক শিশু দেখতে পেয়ে তার স্বজনদের খবর জানায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করতে চেষ্টা করেও ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর খবর দেয়া হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। পরে ফরিদপুর থেকে ডুবুরীদল এসে দুপুর ১টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তিব্র স্রোতের মাঝে ডুবুরীরা সন্ধ্যা সাড়ে ছয়টা অব্দি চেষ্টার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। এ ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকালে নবগঙ্গা নদী পাড়ে এক শিশু নিখোঁজ হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। পরে স্থানীয় স্টেশন সার্ভিসে কোন ডুবুরির দল না থাকায় পার্শ্ববর্তী ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবিরি দল এসে দুপুর ১টা হতে সন্ধ্যা অব্দি ২ কিলোমিটার এলাকায় উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

কাল প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন !

কালিহাতীতে বাথরুমের ট্যাংকি থেকে লাশ উদ্ধার: ১৫ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

মাগুরায় তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমীর হামজা!

মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও অফিস উদ্বোধন

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩

কালিহাতীতে সড়ক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির চাপায় দুই বন্ধুর মৃত্যু

রুবাইয়াত হোসেনকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর মাগুরা জেলা কমিটি গঠন।

ড. ইউনূস ১৪ আগস্ট পর্যন্ত জামিন পেলেন