Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বড়দিন উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
December 24, 2025 1:33 pm

মো: সাজ্জাদ হোসেন:

মাগুরা জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টা থেকে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

সভায় জানানো হয়, এবছর মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ১৮টি চার্চে বড়দিন উপলক্ষ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা, উপাসনালয়সমূহের নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।” তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভা শেষে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই মোঃ হাফিজুর রহমান

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

ভাইয়ের ভাতায় নিজের নাম, অবহেলিত প্রকৃত বীর খোরশেদ আলমের আকুতি রাষ্ট্রীয় মর্যাদার

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে দুই যাত্রী নিখোঁজ আটক দুই

কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কর্মী সভা অনুষ্ঠিত

ভালো নেই ইপিআই পোটার কর্মীরা ।। চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় বিপাকে জীবন-জীবিকা

কালিহাতীর বিলে লাল শাপলার অপার সৌন্দর্য প্রকৃতির এক স্বর্গীয় উপহার

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

বিএনপির রাজনীতি মানুষের ভোটের অধিকারের রাজনীতি — বেনজীর আহমেদ টিটো

কালিহাতীতে বিএনপির বল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের অফিস উদ্বোধন