Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

প্রতিবেদক
Btech News
July 13, 2025 3:51 pm

শাহীন আলম তুহিন :

মাগুরা সদর উপজেলার মহম্মদপুর সরাবাড়িয়া আহম্মদনগর বাজারের পাশের গনসি পাড়া নামক স্থানে গনপরিবহন বাসের সাথে ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনাটি ঘটেছে আজ দুপুরের দিকে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম ময়েন উদ্দিন। তিনি মহম্মদপুর উপজেলার সরাবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এই ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রায়হান (২৬), মাহাবুব (৪৫), শরীফা (৩০), মিজানুর (৭) সহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগুরা থেকে ছেড়ে আসা গনপরিবহন বাস (ঢাকা মেট্রো ব ২৬১৪), মহম্মদপুর অভিমুখে যাওয়ার সময় গনসি পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী ময়েন উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গনপরিবহন বাস ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় পৃথক ঘটনায় প্রাণ গেল ৪জনের

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় দুটি আগ্নেয়াস্ত্রসহ শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ আটক – ২

মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল