Wednesday , 9 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

প্রতিবেদক
Btech News
October 9, 2024 6:23 pm

মােঃ সাইফুল্লাহ :

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকেলে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম শ্রীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহদি হাসান।

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে সরকারের নির্দেশনা তুলে ধরে বলেন, সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করতে হবে, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে পাগল ঢুকতে দেয়া যাবে না ।

সভায় উপজেলার ৮ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩

মাগুরায় জেলা বি এন পি’র উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

মাগুরায় শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মাগুরায় সীরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে লোকসংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা