Sunday , 23 June 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

প্রতিবেদক
Btech News
June 23, 2024 11:55 am

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা শ্রীপুরের খামারপাড়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী জমকালো আয়োজনে মুখরিত হয় পুরো বিদ্যালয় চত্বর। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রীতিভোজ, সংবর্ধনা, আলোচনা সভা, অসচ্ছল বন্ধুদের মাঝে চেক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোহাটা গার্লস স্কুল এ্যান্ড আইডিয়াল কলেজের সহকারী শিক্ষক পলি রানী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় স্মৃতিচারণ বক্তব্য রাখেন, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক মোল্যা আতিয়ার রহমান, সহকারী শিক্ষক মোঃ খবির হোসেন, রাজ কুমার বিশ্বাস, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল আজিজ, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল কাদের লোহানী, প্রাক্তন সহকারী শিক্ষক এ,জেড উবাইদুল্লাহ, ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, প্রভাষক আসমাউল হাসান, সার্জেন্ট জাহিদুল ইসলাম, জনতা ব্যাংক লাঙ্গলবাঁধ শাখার প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ কুমার কুণ্ডুসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খাদ্য নিরাপত্তায় কালিহাতীতে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

কালিহাতীতে পৈতৃক জমি দখল নিয়ে বিরোধ, থানায় অভিযোগ

মাগুরার শালিখায় ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

মাগুরায় শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৫ উদযাপন

১৬ বছর মানুষ ভয়ংকর ফ্যাস্টিট সরকারের নির্যাতনে ছিল- নিতাই রায় চৌধুরী

মাগুরায় বৈষম্যের শিকার অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন!

মাগুরায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।