Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
August 21, 2025 5:08 pm

মো: সাজ্জাদ হোসেন:

মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে “খাদ্যবান্ধব কর্মসূচি”র আওতায় ২২ জন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৭১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৫ জনকে প্রাথমিকভাবে বাতিল করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব সরকার, মাগুরা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহানসহ ডিলার নিয়োগ কমিটির কর্মকর্তাবৃন্দ।

উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় খুলনা বিভাগীয় অমর একুশে পথ নাট্যোৎসব অনুষ্ঠিত

বৃষ্টিতে ভিজে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাগুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে লোকসংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের নামে ভবন ও স্মৃতিফলক উন্মোচন

ঘাটাইলে প্রতারণা চক্রের ফাঁদে লাল মিয়া, বিচারের আশায় দ্বারে দ্বারে

সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ 

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার