Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধ কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
Btech News
August 23, 2025 10:39 pm

শেখ ইলিয়াস মিথুন:

মাগুরা পৌরসভার সাজিয়াড়া এলাকায় কে আই গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার পরিচালক হেনা পারভীন জানান, ২০২০ সালে তিনি কারখানাটি চালু করেন, যেখানে ৪০ জন নারী শ্রমিক কাজ করতেন। কারখানায় নারীদের বোরখা, পুরুষদের শার্ট-প্যান্ট ও গেঞ্জি তৈরি করে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে সরবরাহ করা হতো। তবে স্বামীর অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে গত ছয় মাস ধরে কারখানাটি বন্ধ ছিল।

তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। জমি-জায়গা ও গাছপালা নিয়ে স্বামীর ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হেনা পারভীনের অভিযোগ, স্বামীর ভাই কাজী ইসমাইল, কাজী ইদ্রিস, কাজী ইউসুফ, কাজী ইসহাক ও ভাতিজারা রিফাত ও সাব্বির কুতুব এ ঘটনায় জড়িত থাকতে পারে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। কাজী ইদ্রিস আলী জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং ইতোপূর্বে তার ভাই ইব্রাহিম কাজী নিজেই মাশরুম ও পেঁয়াজের বীজ গোডাউনে অগ্নিকাণ্ড ঘটিয়ে ক্ষতিপূরণ নিয়েছিলেন। এবারের ঘটনাও সেই ধরনের সাজানো নাটক বলে দাবি করেন তিনি।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আশপাশে পানির উৎস না থাকায় পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার ৪০টি সেলাই মেশিন, বিপুল পরিমাণ কাপড় ও সরঞ্জাম পুড়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় খুলনা বিভাগীয় অমর একুশে পথ নাট্যোৎসব অনুষ্ঠিত

মাগুরায় আই বি ডব্লিউ এফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে “মাগুরা প্রেসক্লাবে” আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরায় বীর মুক্তিযোদ্ধারা বানভাসি মানুষের জন্য নগদ টাকা পাঠালেন

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

টাঙ্গাইলে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা আটক, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার